জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৩:৩৫:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা মাকড় মুক্ত নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ হর্টিকালচার প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত সোমবার (২৫শে জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বানিজ্য মন্ত্রনালয়ের সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তারের সভাপতিত্বে ও  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইরফান শাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। 

এ ছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উপদেষ্টা ডঃ মন্জুরুল ইসলাম। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ।

কর্মশালায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নাগামরিচ চাষিরা অংশগ্রহন করেন। এ সময় বক্তারা জৈন্তাপুরের অন্যতম রপ্তানিযোগ্য ফসল নাগামরিচ চাষ,পরিচর্যা, রোগবালাই নিরাময় সহ উৎপাদন পরবর্তী বিদেশে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ডিএই মাঠ পর্যায়ে কর্মকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, অরুনাংশ দাস,সোয়েব আহমেদ,সাহাব উদ্দিন,দেলোয়ার হোসেন,সানজিদা ইশরাত,সালেহ আহমেদ ও মামুন আহমেদ সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪