জাফলংয়ে নারীকে দলবদ্ধ ধ র্ষ ণ গ্রে প্তা র ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জাফলংয়ে নারীকে দলবদ্ধ ধ র্ষ ণ গ্রে প্তা র ৩

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৭:২২:০০ পূর্বাহ্ন

জাফলংয়ে নারীকে দলবদ্ধ ধ র্ষ ণ গ্রে প্তা র ৩

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার  জাফলংয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও ওই নারীর পরিবার জানায়, ২২ জুন রাত ১০ টার পর ওই নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও ফরিদসহ ধৃতরা রসুলপুর গ্রাম থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাড়ি ফিরে ওই নারী তার মায়ের কাছে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে ওই নারী বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং-২১, তারিখ-২৫/৬/২০২৪ খ্রিঃ।

এজহার দাখিলের পরই গোয়াইনঘাট থানা পুলিশ ওই নারীকে সিলেটের ওমেক হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের এক নারী চিকিৎসক ওই নারীর ডাক্তারি পরীক্ষা করেন।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ওই মামলার এজহার ভুক্ত তিন জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গাজিপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আকরাম হোসেন, সিলেটের গোলাপগঞ্জ থানার রুইগড় গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল হোসেন ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাকন্দ্র বীরের বাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা। তিনজনই দীর্ঘদিন থেকে জাফলংয়ের বিভিন্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে।

এ বিষয়ে ওই নারীর মা বলেন, ওরা আমার মেয়েকে অমানবিক নির্যাতন করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, ওই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪