গোয়াইনঘাটে তিন পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ আড়াইলক্ষ টাকা প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ওয়েলফেয়ার অরগেনাইজেশন ইউকে কর্তৃক:

গোয়াইনঘাটে তিন পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ আড়াইলক্ষ টাকা প্রদান

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তিন পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ আড়াইলক্ষ টাকা প্রদান

ছবি: নিজস্ব


নজরুল ইসলাম ঃগোয়াইনঘাট প্রতিনিধি


  

লন্ডন ভিত্তিক সংগঠন গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন এর পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সাতাইন গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ আড়াইলক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে ৷

মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে সংগঠনের প্রতিনিধি গোলাম রব্বানী ফারুকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হয় ৷

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম বলেন সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আমি গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশনের সকল কলাকৌশলীকে গোয়াইনঘাটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছ।কেননা গোয়াইনঘাটের সকল দুর্যোগকালীন সময়ে ঐই সংগঠনটি সর্বাগ্যে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে তাদের অনেক অনুদান রয়েছে ৷আমি আশা করি ভবিষ্যতেও তাদের এই সহযোগীতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ৷

ঊল্লেখ্য, গত ২৫শে মে রাত্রে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইনগ্রামের আরিফ উদ্দিন,মমতাজ ও গোলাপজান বেগমের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৷ এই অসহায় পরাবার গুলোকে ঘর তৈরি করে দিতেই গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকে তাদের কষ্টার্জিত অর্থ থেকে এই অনুদান প্রদান করেছেন৷

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশোলয় সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত,কৃষি কর্মকর্তা মো. রনি,সমাজ সেবা অফিসার কাওছার আহমদ,পাবলিক হেল্থ অফিসার মোঃ ইউনুছ,ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন,পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম,যুবলীগ নেতা সালেহ আহমদ ,ছাত্রনেতা মাহফুজুল কিবরিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ৷

 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪