বন্যা দুর্গতদের মাঝে সিলেট টুরিস্ট ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বন্যা দুর্গতদের মাঝে সিলেট টুরিস্ট ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৯:০৫:১৩ পূর্বাহ্ন

বন্যা দুর্গতদের মাঝে সিলেট টুরিস্ট ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ১৪০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট টুরিস্ট ক্লাব

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১ টায় উপজেলার ২ নং পুর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর,১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া,পুটামারা গ্রামে পানিবন্দী পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এ সময় টুরিস্ট ক্লাব বন্যাদুর্গতের মধ্যে ওরস্যালাইন ও নাপা ট্যাবলেট বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট টুরিস্ট ক্লাবের সভাপতি (রোটারিয়ান) মকসুদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম রুপন,সহ সভাপতি এনামুল কবির, সাবেক সভাপতি আবু হানিফা, যুগ্ম সম্পদক শাহ রুম্মানুল হক, প্রচার তৌহিদুল ইসলাম, সহ প্রচার সম্পদক এম রহমান ফারুক, ট্যুর সম্পদক আব্দুল মুমিন, সহ পুন ব্রত পাল রতন, সমাজ কল্যাণ সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী,  মহিলা সম্পাদিকা রেশমা জান্নাতুল রুমা, আইন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, নির্বাহী সদস্য ফারুক আহমদ, সদস্য মাওলানা জাহেদ আহমদ।

সিলেট টুরিস্ট ক্লাবের সভাপতি বলেন,সিলেট হচ্ছে বন্যা কবলিত এলাকা।আর এই বন্যা কবলিত মানুষের  পাশে সিলেট টুরিস্ট ক্লাব সব সময় পাশে আছে এবং ভবিষ্যতে ও পাশে থেকে কাজ করবে। 

তিনি আরও বলেন,বন্যাদুর্গত মানুষদের  কিভাবে সাহায্য  সহযোগিতা করা যায় সে লক্ষ্যে কাজ করবে সিলেট টুরিস্টক্লাব।মঙ্গলবার ১৪০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪