গোয়াইনঘাটে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের আয়োজনে সীরাত প্রতিযোগিতা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার ২৫ জুন সকাল ১১টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আল মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট  প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের পৃষ্টপোষক আব্দুল মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল মুবিন। 

তোফায়েল আহমদ সুয়েবের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির সহকারী পরিচালক আব্দুর রশিদ, গ্রাফিক্স জোনের সত্ত্বাধিকারী নেছার আহমদ জামাল, উসমানী নগর ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মুফতি আল আমিন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামিম আহমদ, আব্দুল মান্নান ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আলী মাজেদ, তানজিমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ রশিদ আহমদ, জামেয়া ইসলামিয়া পিয়াইনগুল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, লতিফিয়া ক্বারি সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ গুলজার আহমদ, আল হেরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জালাল সিদ্দিকি, তারবিয়্যাতুল উম্মাহ এর সভাপতি জুবায়ের আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক।

এরকম আয়োজন  শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের বাহিরে অনেক কিছু শিখার আগ্রহ তৈরি করবে বলে জানিয়েছেন বক্তারা।

উল্লেখ্য, গত ৪ জুন সীরাত প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করে সনদ, ক্রেস্ট, বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এছাড়াও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কলেজ থেকে আগত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪