ছবি: নিজস্ব
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট লাউঞ্জে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ফজলে এলাহী মুহাম্মদ ফয়সল এবং সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক। এ সময় অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সাথে তুলে ধরেন ব্যবসা বাণিজ্য প্রসারে বিভিন্ন প্রয়োজনীয় দিক। সিলেটের ব্যবসা-বাণিজ্য প্রসারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে চেম্বার নেতৃবৃন্দ চেম্বারের প্রোফাইল সম্বলিত ফাইল প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমামের হাতে তুলে দেন।
এস এইচ টি/




