দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতে ৫ চালককে জ রি মা না
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতে ৫ চালককে জ রি মা না

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৮:৪৮:১৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালতে ৫ চালককে জ রি মা না

ছবি: সংগৃহীত


দক্ষিণ সুরমায় গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন গাড়ির ৫ চালককে জরিমানা করা হয়েছে। বিআরটিএ’র অভিযানে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদারের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারসহ সাতমাইল এলাকায় আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়। এ সময় তার সাথে ছিলেন বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল বারী। সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদার বলেন, গাড়ির ফিটনেস, গাড়ির বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫টি গাড়ি থেকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪