ছবি: নিজস্ব
চলতি বছর মে ও জুন মাসে দুই দফা প্রলয়ঙ্কারী পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হওয়া পাকা রাস্তাগুলো সংস্কার কাজ ধাপে ধাপে শুরুর উদ্যোগ গ্রহন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জৈন্তাপুরের আওতায় সারিঘাট টু লালাখাল রাস্তার তিনটি পয়েন্টে মোট ৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা এলজিইডি'র প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ। তিনি বলেন উক্তো সড়ক সংস্কার কাজে ব্যায় ধরা হয়েছে ৪ কোটি, ৯৮ লক্ষ, ১২ হাজার ১শত ৩৯ টাকা। আগামী জুলাই মাসে টেন্ডার শেষে আগস্টের প্রথম সপ্তাহে সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি জানান। সংস্কারকাজ শেষ করতে ৩ থেকে ৪ মাস লাগতে পারে।
তিনি আরো বলেন চলতি বছরে আরো ৫ - ৬ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের টেন্ডার দেয়া হবে।
উল্লেখ্য চলতি বছরে ৩০ শে মে ও ১৭,১৮ জুনের পাহাড়ী ঢলে উপজেলার ৯৭.০৭ কিলোমিটার পাকা সড়কের মধ্যো ১১.৪৫ কিলোমিটার পাকাসড়ক সম্পূর্ণ ও ২০ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি উপজেলার ১ টি ব্রীজ সম্পূর্ণ ও ৬টি ব্রীজ আংশিক ক্ষতিগ্রস্ত ও ২৪টি কালভার্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা এলজিইডি,র প্রধান প্রকৌশলী বলেন, ক্ষতিগ্রস্ত পাকা রাস্তা ও ব্রীজ কালভার্টের তালিকা ইতিমধ্যে প্রধান প্রকৌশলী স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আগারগাঁও ঢাকা কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এস এইচ টি/




