ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য,মহিলা সদস্য, সচিব ও এ এসিসিওগণের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্হাপনা দুইদিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬শে জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে এই কোর্সের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসন জৈন্তাপুরের বাস্তবায়নে আজ ২৬ ও আগামীকাল ২৭শে জুন পর্যন্ত এই কোর্স চলবে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সহ প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, সচিব ও এএসিসিওগণ উপস্থিত ছিলেন।
এস এইচ টি/




