জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৩:১৯:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে মহান মুক্তিযুদ্ধে ৭১এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

বুধবার (২৬শে জুন) দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস।

এ সময় কমপ্লেক্সের ৩য় তলায় অবস্হিত হলরূমে উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমাইয়া বলেন, জীবন বাজি রেখে এদেশের বীরমুক্তিযোদ্ধারা এক লাল সবুজের পতাকা আমাদের উপহার দিয়েছেন। আজ আমরা স্বাধীন বাংলাদেশের সর্বক্ষেত্রে বিচরণ করছি এটা শুধু বঙ্গবন্ধুর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাদের অবদানের কারণে।

এ সময় তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান ও স্পেস ভাড়া দেয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বীর নিবাস নিয়ে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে তাদের সমস্যাদির কথা শুনেন। সেই সাথে চলতি বছর দুইদফা প্রলয়ঙ্কারী বন্যায় বীরমুক্তিযোদ্ধা পরিবারের কেউ বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তাদের তালিকা জমার দেয়ার কথা জানান।

পরে অনেক বীরমুক্তিযোদ্ধাদের বীরনিবাস তৈরীতে বিলম্ব হওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আলি আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মনাই,বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালিক কুদরত,বীরমুক্তিযোদ্ধা আক্কেল আলি, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন পীর সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ ও জসিম উদ্দিন সহ বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪