ছবি: নিজস্ব
জৈন্তাপুর মডেল থানার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এবার নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা মোতাবেক বুধবার (২৬শে জুন) ভোর ৬:৩০ মিনিটে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বাউরভাগ স্কুল সংলগ্ন সারী নদীতে অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক নাঈমুল ইসলামের রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নদী থেকে দুইটা কাঠের তৈরী পুরাতন নৌকা আটক করা হয়। পরে নৌকায় তল্লাশী চালিয়ে ১১১ বস্তা ভারতীয় চিনি আটক করে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে থাকা চোরাকারবারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকার মত।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন উক্তো ঘটনায় অজ্ঞাত সহ ০৫ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
এস এইচ টি/




