জাফলংয়ে পর্যটককে বি ষা ক্ত সাপের কামড়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

জাফলংয়ে পর্যটককে বি ষা ক্ত সাপের কামড়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৭:৪২:৫৪ পূর্বাহ্ন

জাফলংয়ে পর্যটককে বি ষা ক্ত সাপের কামড়

ছবি : নিজস্ব


সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে জাফলংয়ের মায়াবী ঝর্ণার উপরে উঠার সময় এ ঘটনা ঘটে।   আহত পর্যটক মোহাম্মদ সানাউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার লক্ষিপুর গ্রামের নাইমুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ট্যুরিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ সানাউল্লাহ বুধবার (২৬ জুন) সকালে বন্ধুদের সাথে নিয়ে জাফলং ভ্রমণে আসেন। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সহপাঠীদের নিয়ে জাফলংয়ের অন্যতম স্থান পিয়ানের মায়াবী ঝর্নার উপরে চলে গেলে। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মায়াবী ঝর্ণার উপরে উঠেন তারা। একপর্যায়ে বিষাক্ত একটি সাপ সানাউল্লাহর পা কামড়ে ধরে। পরে সানাউল্লাহ সাপটিকে ছাড়িয়ে ঝর্ণার নিচে চলে আসলে সেখানে তিনি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে গেলে। সহপাঠীদের আর্তচিৎকার শুনে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত সানা উল্লাহকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত ডাক্তার দ্রুত ওই পর্যটকের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পর্যটককে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ পিপিএম সেবা বলেন, ঝর্ণার অতিরিক্ত উপরে না ওঠার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মাইকিং করে পর্যটকদের নিরুৎসাহিত করছে এবং সতর্কতার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একাধিক বিলবোর্ড স্থাপন করা আছে। এরপরও অনেক পর্যটক অতি উৎসাহিত হয়ে ঝরনার একেবারে উপরের দিকে উঠতে চায়। এতে করে মাঝেমধ্যে অনাকাঙ্খিত কিছু দুর্ঘটনা ঘটে থাকে। আহত সানাউল্লাহ আশঙ্কা মুক্ত রয়েছেন। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪