‘বন্যায় কেউ না খেয়ে থাকবে না’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

‘বন্যায় কেউ না খেয়ে থাকবে না’

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৮:১৩:০২ পূর্বাহ্ন

‘বন্যায় কেউ না খেয়ে থাকবে না’

ছবি : নিজস্ব


বন্যায় আশ্রয়কেন্দ্রে থাকা সিলেটের ওসমানীনগরে-৪ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদের নেতৃবৃন্দরা। বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী ৮টি ইউনিয়নের ৭০টি আশ্রয়কেন্দ্রে এসব খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, অতিবৃষ্টি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ওসমানীনগরে ৭০টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার বন্যা কবলিত মানুষ বসবাস করছেন। তাদের জন্য এক বেলা উন্নতমানের খাবার নিয়ে হাজির হন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। এছাড়া আরো প্রায় ৫ শতাধিক পানিবন্দি মানুষের বাড়ি-বাড়ি পৌছে দেয়া হচ্ছে এসব খাবার।  উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দয়ামীর ছদরুননেছা উচ্চ বিদ্যালয় আওরঙ্গপুর মাদরাসাসহ কয়েকটি আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। 

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, জেলা পরিষদের সদস্য এম এ হামিদ, এলজিইডি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জুনেল আহমদ নজির, সেলিম খাঁন, সিরাজুল ইসলাম রূপা, জুবায়ের আহমদ শাহীন, যুবলীগ নেতা শামিম খাঁন,ওলিউর রহমান, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, নোমান আহমদ, জাতীয় পার্টি নেতা মকবুল আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে কেউ অভুক্ত থাকবেনা ইনশাআল্লাহ। চলমান সৃষ্ট বন্যায় কেউ না খেয়ে থাকবে না। ওসমানীনগর উপজেলা পরিষদ সব সময় বন্যার্ত মানুষের পাশে আছে। উপজেলা পরিষদের উদ্যোগে সরকারি বিভিন্ন ত্রাণ সামগ্রীর পাশাপাশি রান্না করা খাবার পৌছে দেয়া হচ্ছে। প্রয়োজনে আরো দেয়া হবে, তবুও এই এলাকার মানুষ খাবারের কষ্টে থাকবে না। প্রধানমন্ত্রী সব সময় বন্যা দূর্গত মানুষের খোঁজ খবর রাখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে থাকা সকল মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন। রান্না করা খাবার বিতরণ থেকে শুরু করে অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘব করা। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এটি প্রয়োজনে অব্যাহত রাখার চেষ্টা করবো।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪