ছবি : নিজস্ব
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৬ জুন) সন্ধ্যায় মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




