জকিগঞ্জে নওমুসলিম যুবকের ই ন্তে কা ল: দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

জকিগঞ্জে নওমুসলিম যুবকের ই ন্তে কা ল: দাফন সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১১:০৯:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে নওমুসলিম যুবকের ই ন্তে কা ল: দাফন সম্পন্ন

ফাইল ছবি


জকিগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহনকারী নওমুসলিম ইমাদ উদ্দীন ওরফে জীবন বুধবার ভোর রাত ১টা ১৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি দির্ঘদিন থেকে কিডনি রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও  ৩ বছরের একমাত্র ছেলে মঈন উদ্দিনকে রেখে যান। তিনি পূবালী ব্যাংক কালীগঞ্জ শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার বাদ জোহর জকিগঞ্জের কেছরী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে কেছরী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মুশাহীদ আহমদ কামালী।

জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের  হামিন্দপুর গ্রামের যগেস্বর রায়ের ছেলে জীবন প্রায় ১৮ বছর পূর্বে ফুলতলীর বড় ছাহেব মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ফুলতলীর বড় ছাহেব খুশি হয়ে নিজের নামে নাম রাখেন মোঃ ইমাদ উদ্দিন। শুধু তাই নয় বড় ছাহেব ফুলতলীর সাথে পবিত্র ওমরাহ আদায় করেন এই ভাগ্যবান মানুষটি।  তাছাড়া উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব রাহিমাহুল্লাহ এর সাথে তাঁর ছিল  ঘনিষ্ঠ সম্পর্ক।

ব্যাংক ম্যানেজার বাবা যগেস্বর রায়ের সাথে জকিগঞ্জ বাজারে আসা যাওয়া। জকিগঞ্জ বাজারের আজিজ সুপার মার্কেটের সত্ত্বাধিকারী মুনির হোসেনের সাথে পরিচয়ের সুবাদে ইসলাম ধর্মের প্রতি উৎসাহ স্বপ্ন আগ্রহ থেকে  ইসলাম ধর্ম গ্রহন করেন। 

তিনি একজন মুত্তাকী পরহেজগার মুসলমান ছিলেন। শবে বরাত,শবে কদর,আশুরা, রামাদান, মিলাদুন্নবির রাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফদ্বীলতের রাতে মসজিদের কোনায় বসে নিরবে অশ্রু বিসর্জন দিতেন । পাঁচ ওয়াক্ত জামাতে নামায আদায় করতেন তাকবিরে উলার সাথে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪