প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি, মা ন ব ব ন্ধ ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি, মা ন ব ব ন্ধ ন

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৮:৪১:৪০ পূর্বাহ্ন

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি, মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তভুর্ক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ কর্মসূচি পালিত হয়। তবে চলমান পরীক্ষাগুলো কর্মবিরতির আওতার বাইরে ছিল। 

দাবি আদায়ে আজ বৃহস্পতিবার একইভাবে অর্ধদিবস কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। এরপর ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতির পর আগামী ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি (ক্লাস ও পরীক্ষা, দাপ্তরিক কাজ সব বন্ধ) পালিত হবে। এরফলে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। 

সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচি পালন করছি। ৩০ জুন আমরা পূর্ণদিবস কর্মবিরতি এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। তখন আমাদের কোনো হল প্রভোস্ট হলে যাবেন না, কোনো বিভাগের চেয়ারম্যান বিভাগে যাবেন না। এমনকি প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেরাও কোনো দায়িত্ব পালন করবেন না। এটা শুধু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নয়, সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাসে যাবেন না। চাপিয়ে দেওয়া প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।’


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের