অফিসে বসেই ধূমপান করেন প্রকৌশলী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

অফিসে বসেই ধূমপান করেন প্রকৌশলী

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন

অফিসে বসেই ধূমপান করেন প্রকৌশলী

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ ওঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলী তারেক বিন ইসলামের বিরুদ্ধে। সরকারি আচরণবিধি ভঙ্গ করে অফিসে বসেই তিনি চেইন স্মোকারের মতো প্রকাশ্যে ধূমপান করেই যাচ্ছেন। অনেক সময় তার এক হাতে সিগারেট থাকে, অন্য হাতে করেন অফিসিয়াল ফাইলে স্বাক্ষর। সম্প্রতি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার ৫ ও ৬ সেকেন্ডের একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে। 

ভিডিওতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম। এ সময় তার সামনে ছিলেন দুজন সেবাগ্রহীতা নারী। তিনি এক হাতে সিগারেট টানছেন, অন্য হাতে ফাইলে স্বাক্ষর করছেন। 

খেঁাজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই সরকারি অফিসে বসে একের পর এক ধূমপান করেন এ কর্মকর্তা। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবাগ্রহীতাদের ফাইলে। মূলতঃ অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি। অফিসের অধিনস্থ কোন কর্মকর্তাই এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পাননা। 

জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দন্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়েছে এ জন্য। এ ছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি- বেসরকারি অফিসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার ধূমপান রোধে আইন প্রণয়ন করলেও সরকারি অফিসে বসেই চলছে আয়েশি ধূমপান। অথচ এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে বসে ধূমপান করেন উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম। এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা বলেন, বিভিন্ন কাজে প্রায়ই এলজিইডির কর্মকর্তার কক্ষে যেতে হয়। সেখানে অফিসে বসেই একের পর এক সিগারেট সেবন করেন ওই কর্মকর্তা। তার একহাতে থাকে সিগারেট, অন্যহাতে থাকে ফাইল। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া খুবই কষ্টকর। অফিসে যত লোকই থাকুক না কেনো-তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস। 

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, এ বিষয়ে তার কোন বক্তব্য নেই। জুন মাস চলতেছে, অফিসে লোকজন দঁাড়িয়ে আছে, পরে ফোনে কথা বলবেন বলে তিনি ফোন রেখে দেন।

এলজিইডির মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, সরকারি অফিসে বসে সেবাগ্রহীতাদের সামনে ধূমপান করা অনুচিত। কোন অবস্থায় এটা সমীচিন নয়। ব্যক্তিগতভাবে কেউ যদি ধূমপান করতে চায় তাহলে অফিসের বাইরে আড়ালে করতে পারে। যদি কেউ আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: