৮ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

৮ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১০:২১:৪৫ পূর্বাহ্ন

৮ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ঘটনার পর প্রায় সাড়ে ৮ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার(২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানাজার মো.নুরুল ইসলাম।

রেলযোগাযোগ চালু হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলি একে একে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানাজার নুরুল ইসলাম জানান,গতকাল সন্ধ্যায় পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত হলে, জয়ন্তিকা, কালনি,উদয়ন ও উপবন ট্রেনের যাত্রীরা আটকা পড়েন। রাত ৩ টা ২০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস চালুর মাধ্যমে সিলেট থেকে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেন রাত ১০ টায় চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা ছিলো।এরপর সকাল ৭ টায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।যেটি রাত সাড়ে ১১ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো।এদিকে সকাল সোয়া ৬ টার কালনী এক্সপ্রেসের যাত্রাও বিলম্বিত হয়েছে।সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা কালনী এক্সপ্রেস ট্রেন এখনও সিলেট স্টেশনে আছে এটি সকাল সাড়ে ৮ টা থেকে পৌণে নয়টার মধ্যে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করবে।

তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পর ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটে। আশা করা যায় দুইএক দিনের মধ্যে এই বিপর্যয় কাটিয়ে উঠবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের