গোয়াইনঘাটে পানিবাহিত রোগের আশংকা রয়েছে ১০টি মেডিকেল টিম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে পানিবাহিত রোগের আশংকা রয়েছে ১০টি মেডিকেল টিম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পানিবাহিত রোগের আশংকা রয়েছে ১০টি মেডিকেল টিম

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ধীরে ধীরে দ্বিতীয় দফার বন্যার পানি কমতে শুরু করছে।ক্রমশ বন্যার পানি উন্নতি হওয়ায় ভেসে উঠছে বিভিন্ন ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন।এ সময় দেখা দিতে পারে পানিবাহিত রোগ। তারমধ্যে বেশি ঝুকিতে থাকে নিম্নাঞ্চল ও হাওর অঞ্চলে বসবাসকারী মানুষজন।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা বলেন,প্রতিকারের চাইতে প্রতিরোধটাই শ্রেয়। এই মুহূর্তে পানি বাহিত রোগ থেকে বাঁচতে প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা।স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারলে পানি বাহিত রোগ বালাই থেকে শঙ্কামুক্ত থাকা যাবে।তিনি জানান,উপজেলায় এখনো পানি বাহিত রোগের প্রকোপ দেখা দেয়নি।সিজনাল হিসেবে কিছু চর্ম রোগির সংখ্যা বেড়েছে। আমাদের হাসপাতাল থেকে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবা দিতে নয়টি মেডিকেল টিম কাজ করছে।

একটি মেডিকেল টিম উপজেলা পর্যায়ে রিজার্ভে রয়েছে,যারা প্রয়োজনে জরুরী স্বাস্থ্য সেবায় কাজ করছে।হাসপাতালের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন,ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যা দুর্গত মানুষের সেবা দেওয়া হচ্ছে।

 উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ আলী জানান,উপজেলার দুর্গম এলাকায় নিম্নাঞ্চল ও হাওর অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ,বিভিন্ন ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টিং এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ এবং জারিকেনসহ বিভিন্ন হাইজিন কিট দেওয়া হচ্ছে।

ডাঃ কিশলয় সাহা বলেন,পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে অবশ্যই সুপেয় পানি পান করতে হবে এবং সব কাজে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বন্যার পানি বা বন্যায় তলিয়ে যাওয়া নলকূপ, কুয়া বা অন্য কোনো উৎসের পানি জীবাণু দ্বারা দূষিত থাকায় কোনো অবস্থাতেই এসব পানি দিয়ে হাত-মুখ ধোয়া, কুলি করা বা পান করা যাবে না। খোলা ও নোংরা জায়গায় মলত্যাগ করা যাবে না।পানি বিশুদ্ধ করনের ব্যবস্থা না থাকলে,বন্যার পানি অবশ্যই ফুটিয়ে খেতে হবে। নতুবা ডায়রিয়া টাইফয়েড আমাশয় চর্ম রোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪