ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষে নিহত ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষে নিহত ১

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৭:৩১:৩৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষে  নিহত ১

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৭ জুন ) সকালে  সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর দয়ামির আহমদ নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম, মোহাম্মদ আলী (৫২)। তিনি শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।  এ দূর্ঘটনায় প্রাইভেট কারে থাকা রামিম আহমদ (৩২)নামের অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর আহমদনগরে  সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী রিয়েল কোচ (ঢাকা মেট্রো-ব-১১-৪২৭২) বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-২৫-৮৭৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত ও একজন আহত হয়েছেন। দূর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারের বডি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে বলে জানা গেছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোঃ ইউনুছ বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের