ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ দিনব্যাপী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য,মহিলা সদস্য, সচিব ও এএসিসিওগণের জন্য কোর্সের সমাপনী দিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ২ দিনব্যাপী স্হানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্হাপনা কোর্সের সমাপনী দিনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি।
দুইদিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
কোর্সে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য, সচিব ও এএসওসিওগণের হাতে কোর্স শেষে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এম লিয়াকত আলি।
জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে দুইদিনব্যাপী কোর্সের বাস্তবায়নের দায়িত্বে ছিলো উপজেলা প্রশাসন জৈন্তাপুর।
জৈন্তাবার্তা / মনোয়ার




