গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের পাশে এনটিভি পরিবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের পাশে এনটিভি পরিবার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৯:১১:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের পাশে এনটিভি পরিবার

ছবি : নিজস্ব


শুধু  সংবাদ নয়, দুর্যোগ, দুর্ভোগে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর এবার সিলেটের বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি পরিবার। বৃহস্পতিবার (২৭ জুন) সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে এনটিভি পরিবারের পক্ষ থেকে পানিবন্দি দুই শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

ত্রাণ গ্রহীতাদের একজন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৫৫ বছর বয়সী আলফাতুন্নেছা জানান, তিনি বন্যায় ঘর ডুবলে বেশ কিছুদিন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত পাশের স্কুলে ছিলেন। আশ্রয়কেন্দ্রে থাকতে শুকনো ও রান্না করা খাবার পেয়েছেন। ঘরে ফেরার পর সরকারি  ১০ কেজি চাল পেয়েছি। এখন কেউ আর কোনো সহায়তা দেয়নি। অথচ ঘরে খাবার মতো কিছুই নেই। চারপাশ ডুবে থাকায় রোজগারেরও পথ নেই।

আলফাতুন্নেছা বলেন, ‘এনটিভি ইতা টেলিভিশন নানি!তে তারা যা দিল ইতা দিয়া আমরা এক সপ্তাহ খাইমু। ঘরো খাওয়ার কুনতা নাই। পাইছিলাম যে চিড়ামুড়ি, অতা খাইরাম।’

এনটিভি পরিবার সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান, টর্চলাইট, মোমবাতি ও স্যালাইন পেয়েছেন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দুই শতাধিক পরিবার। তিন দিন ধরে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পানিবন্দি পরিবারগুলো বসতঘরে ফিরতে শুরু করেছে। এক মাসে দুই দফার বন্যায় বিপর্যস্ত গোয়াইনঘাট উপজেলার মানুষ। এই উপজেলাতেই জাফলং, বিছানাকান্দি, রাতারগুলের মতো পর্যটনকেন্দ্রগুলোর অবস্থান।

গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মতিন বলেন, ‘গণমাধ্যমের মধ্যে এনটিভিই শুধু ত্রাণ নিয়ে এগিয়ে এলো। এজন্য এনটিভি পরিবার ও চ্যানেলটির চেয়ারম্যানকে ধন্যবাদ। সরকারি ত্রাণ তৎপরতা পর্যাপ্ত নয় দুর্গতদের জন্য। এই সংবাদ সবাই প্রচার করছে। তবে এনটিভি এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা দুর্গত পরিবারের পাশে ত্রাণ নিয়েও দাঁড়িয়েছে। কারণ বন্যার কারণে মানুষ আসলেই খুব কষ্টে পড়েছে।’ প্রায় একই দশা সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জেও। বসতভিটা থেকে পানি নামলেও পানিবন্দি এলাকায় রোজগারের মতো কোনো কাজ নেই মানুষের।

এনটিভির ত্রাণ সহায়তা হাতে পেয়ে কোম্পানীগঞ্জের তেলিখালের বাসিন্দা আব্দুল জব্বার জানান, তিনি দোয়া করবেন যেন এনটিভির মতো সব মানুষ বিপদে পড়া গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসে।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মজির উদ্দিন বলেন, ‘২০২২ সালের বন্যাতেও দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছিল এনটিভি পরিবার। এর মানে হচ্ছে চ্যানেলটির যে স্লোগান ‘সময়ের সাথে আগামীর পথে’ তারা সেটি করতে পারছে। আগামীর পথে দুর্যোগ থাকবেই। আর দুর্যোগের সময় এনটিভি পরিবার দুর্গতদের পাশে থাকছে। এটি অন্য সবার জন্য অনুকরণীয় হতে পারে।’

চলতি মাসে দুই দফা বন্যার কবলে পড়ে সিলেট। জলাবদ্ধতার কারণে ঈদুল ফিতরের আনন্দও ভেস্তে গেছে এখানকার মানুষের। এখনও পানিবন্দি জেলার সাত লাখেরও বেশি মানুষ। সুরমা, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি নামছে ধীর গতিতে। পানিবন্দি এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও পরিস্থিতির কারণে চাহিদা ক্রমেই বাড়ছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের