উত্তর কাজীটুলা মসজিদে ওয়াজ মাহফিল শুক্রবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

উত্তর কাজীটুলা মসজিদে ওয়াজ মাহফিল শুক্রবার

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১০:০৮:০৭ পূর্বাহ্ন

উত্তর কাজীটুলা মসজিদে ওয়াজ মাহফিল শুক্রবার

ছবি : নিজস্ব


সিলেট নগরীর উত্তর কাজীটুলা জামে মসজিদে প্রতি মাসের ন্যায় এ মাসেও অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইসলাহী মাহফিল। শুক্রবার বাদ এশা থেকে এ মাহফিল শুরু হয়ে চলবে মধ্যরাতের পূর্ব পর্যন্ত।

চলতি মাসে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করবেন, মাওলানা মুফতি আবুল হাসান। এতে সবার উপস্থিতি কামনা করেছেন উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা পরিষদ সদস্য মো. আব্দুল কাইয়ুম। এ মাহফিলটি প্রতিমাসে অনুষ্ঠিত হয়। এই মাহফিলে দেশবরেণ্য ইসলামী বক্তাগণ ও ধর্মীয় বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।

গতমাসে এই নিয়মিত মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা পীর। এছাড়াও বিগতদিনে বয়ান করে গেছেন মাওলানা নজরুল ইসলাম ক্বাসেমীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিল সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭১৫০৯৫৪৫০ নাম্বারে।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের