শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার মানুষ হিসেবে গড়তে হবে-ড. জহিরুল হক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার মানুষ হিসেবে গড়তে হবে-ড. জহিরুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার মানুষ হিসেবে গড়তে হবে-ড. জহিরুল হক

ছবি: নিজস্ব


বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য  অর্জিত হয়েছে কি না তার জন্য প্রয়োজন পরীক্ষা ও মূল্যায়ন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি উদ্ভাবন, গবেষণা, শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছে। সকলের আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতাসহ সকল পেশাদার গুণাবলির চর্চার মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে স্প্রিং সেমিস্টার ২০২৪ (জানুয়ারি-জুন)’র ফাইনাল পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো  বলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন,  স্কুল অব ল’র ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অনিক বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ড. এম. জেড. আশরাফুল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নওশাদ আহমেদ চৌধুরী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. এমরান উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান মো. গোলাম মুক্তাদীর, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক দেবাশীষ রায়, পরিচালক (অর্থ) ইনামুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সুমনা আজিজ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আশরাফুর রহমান, উপ-সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সমর সিং হাজং, পরীক্ষা দপ্তরের কর্মকর্তা রূপা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ জুন স্প্রিং ২০২৪’র ফাইনাল পরীক্ষা সমাপ্ত হয়। বৃহস্পতিবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর কাছে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যাচসমূহের ফলাফল বিবরণী তুলে দেন। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের পোস্ট ফেক্টরাল অনুমোদনসাপেক্ষে ভাইস চ্যান্সেলর ফলাফল বিবরণীতে স্বাক্ষর করে তা প্রকাশ করেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের