কমরেড দ্বিজেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

কমরেড দ্বিজেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৮:৪২:৪৮ পূর্বাহ্ন

কমরেড দ্বিজেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

ছবি: নিজস্ব


কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা। শ্রদ্ধাঞ্জলি শেষে শপথবাক্য পাঠ এবং সংক্ষিপ্ত আলোচনা করেন এনডিএফ সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরাণ (রহ.) থানা কমিটির অর্থ সম্পাদক নাছির মিয়া, জাতীয় ছাত্রদলের অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী রাষ্ট্র, বাংলাদেশ সৃষ্টির পর থেকে অদ্যাবধি প্রতিটি সরকারই অনেক জাতীয় স্বার্থবিরোধী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে যা সাম্রাজ্যবাদীদের স্বার্থরক্ষা করে চলছে। ক্ষমতায় আসা বা টিকে থাকার জন্য আমাদের দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে। সম্প্রতি সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতের সাথে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা, বাংলাদেশকে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদীদের আধিপত্য বিস্তার বৃদ্ধি পেয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সকল অপতৎপরতা রুখে দঁাড়াতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজিবিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এবং এর মধ্য দিয়েই কমরেড দ্বিজেন সোমের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।  

বক্তারা ভারতসহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে সামরিক-বেসামরিক সকল জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।- বিজ্ঞপ্তি

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের