জৈন্তাপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রশিক্ষণের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

জৈন্তাপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রশিক্ষণের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১২:২০:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৮শে জুন) সকাল ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ রুমে এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্হাপনা বিভাগের বাস্তবায়নে ও জৈন্তাপুর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

' অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ মো মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম লিয়াকত আলি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের অর্থনীতি এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, উন্নত দেশের অর্থনীতির সাথে মিল রেখে দেশের প্রতিটি সেক্টরে আধুনিকতার ছোয়া লেগেছে। অর্থনৈতিক শুমারী ২০২৪ এদেশের অর্থনীতির প্রবৃদ্ধির মূল হিসাব ও পরিসংখ্যান বের করে আনতে সক্ষম হবে। সেই সাথে দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।

তিনদিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্থনৈতিক  বিভিন্ন ক্যাটাগরীতে যেমন সাধারণ খানা,প্রাতিষ্ঠানিক খানা ও অন্যান্য খানার উপর শুমারীতে অংশ নিবে। এ সময় সরকারের পক্ষ থেকে এই অর্থনৈতিক শুমারী গননা ও লিপিবদ্ধ করতে ট্যাব, মেনুয়্যাল সহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণ প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের