রাতারগুল ভ্রমনে এসে কিশোর নি খোঁ জ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

রাতারগুল ভ্রমনে এসে কিশোর নি খোঁ জ

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৯:২৪:২১ পূর্বাহ্ন

রাতারগুল ভ্রমনে এসে কিশোর নি খোঁ জ

ছবি : নিজস্ব


সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট ভ্রমণে এসে এক পর্যটক নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল ৬ টার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম শামীম আহমদ(১৬)।

স্থানীয় সূত্র জানায়, রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত সিলেট সদর উপজেলার মটরঘাট নামক খেয়াঘাটে চার কিশোর পর্যটক ঘুরতে আসেন। এসময় খেয়াঘাটের সিঁড়ি দিয়ে তারা চেঙ্গেরখাল নদীতে সাঁতার কাটার উদ্দেশ্যে পানিতে নামেন, সে সময় ভরা নদীর স্রোতে শামীম সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়। বাকী ৩ জন পর্যটক সাঁতার কেটে ফিরে আসলেও নিখোঁজ শামীম আর তীরে ফিরে আসতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছায়নি।

সরোজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে ৪ বন্ধু সিলেট শহর থেকে বাইসাইকেলযোগে মটরঘাটে ঘুরতে আসেন। মটরঘাট সিঁড়ি দিয়ে ৪ বন্ধু চেঙ্গের খাল নদীতে গোসল করতে নামেন। গোসলে নামার আগে নিখোঁজ শামীম জানায় সে সাঁতার জানে, কিন্তু গোসল করতে নদীতে নামলে সে সাথে সাথে নদীর স্রোতে তলিয়ে যায়।

এস এম পির এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকেও সংবাদ দেওয়া হয়েছে তারা আসলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সদর উপজেলার নির্বাহী অফিসার নাছরীন আক্তার ঘটনার শোক প্রকাশ করে জানান আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগাযোগ করেছি তারা রাত ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে যোগ দিতে পারছেন না শনিবার সকালেই উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের