মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ২৭ জুলাই
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ২৭ জুলাই

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ১১:১২:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ২৭ জুলাই

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এমদাদুল হক স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৭ জুন) এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ জুলাই পর্যন্ত নির্বাচনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন।

রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাছাই করবেন ৫ জুলাই। আর ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ: