মহাসড়কের ২ প্যাকেজের কাজ পেল চায়না প্রতিষ্ঠান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মহাসড়কের ২ প্যাকেজের কাজ পেল চায়না প্রতিষ্ঠান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৪:৩৪:০৭ পূর্বাহ্ন

মহাসড়কের ২ প্যাকেজের কাজ পেল চায়না প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত


সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ১ ও তিনের কাজ পেয়েছে চায়না ন্যাশনাল কেমিকেল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। চিনা প্রতিষ্ঠানটির এ কাজ শেষ করতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৬ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ১৫ টাকা।

শনিবার (২৯ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকার (জিওবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ১ এর ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ৬৬০ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো চায়না ন্যাশনাল কেমিক্যাল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড।

এছাড়া একই প্রকল্পের আওতায় প্যাকেজ তিনের ক্রয় প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।  

বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের প্যাকেজ তিনের ক্রয় প্রস্তাব।

এতে ব্যয় হবে ১৩৮৬ কোটি ১২ লাখ দুই হাজার ৫৯২ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কেমিকেল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের