সিলেটে ১৭ ঘন্টা পর নদী থেকে নিখোঁজ কিশোরের লা শ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেটে ১৭ ঘন্টা পর নদী থেকে নিখোঁজ কিশোরের লা শ উদ্ধার

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ১১:৫৬:২৪ পূর্বাহ্ন

সিলেটে ১৭ ঘন্টা পর নদী থেকে নিখোঁজ কিশোরের লা শ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের  মটরঘাট এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৬)’র লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানাযায় শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে জাল ফেলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে শামীম আহমদ।

পারিবারের সদস্যদের থেকে জানা যায়, সিলেট শহর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মটরঘাট খেয়াঘাটে যায় ৪ কিশোর। তারা রাতারগুলে না গিয়ে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। এ সময় ৩ জন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম তলিয়ে যায়।

সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, শনিবার দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের কছে হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের