মিফতাহ সিদ্দিকীর কেন্দ্রীয় পদ লাভ করায় সিলেটে বিএনপির আনন্দমিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মিফতাহ সিদ্দিকীর কেন্দ্রীয় পদ লাভ করায় সিলেটে বিএনপির আনন্দমিছিল

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন

মিফতাহ সিদ্দিকীর কেন্দ্রীয় পদ লাভ করায় সিলেটে বিএনপির আনন্দমিছিল

ছবি: নিজস্ব


দীর্ঘদিন ধরে সিলেটের রাজপথে অনেকটাই নিরব ছিল বিএনপি। সম্প্রতি কেন্দ্রীয় বিভিন্নপদে রদবদল করে সিলেটের একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করে চাঙা হয়ে উঠেছেন দলটির নেতাকমর্ীরা। এরই রেশ ধরে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর কেন্দ্রীয় পদ লাভ করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিফতাহ সিদ্দিকীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে সম্প্রতি। মিছিলে ব্যানার-ফেস্টুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। শনিবার বিকেল ৩টার সময় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু করে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। 

মিছিল পরবর্তীসময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজপথের নেতাকর্মীদের সবসময় মূল্যায়ন করেন। মিফতাহ্ সিদ্দিকীকে জাতীয় নির্বাহী কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক মনোনীত করায় আন্দোলন, সংগ্রাম, ত্যাগের মূল্যায়ন ও সিলেটবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। আগামীতে মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে সিলেট বিভাগে বিএনপি সাংগঠনিক কার্যক্রমে আন্দোলন, সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।’

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জাযগীরদার, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আবুল ফাত্তাহ বকশি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, মহানগর বিএনপির নেতা মহবুব চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাইদুর রহমান ভুদুরি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব, দিলোয়ার হোসেন দিলু, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মাদ শওকত, সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, সিলেট জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম প্রমুখ।

মিছিল পূর্ব সমাবেশে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের