বাণিজ্য উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে-কয়লা আমদানিকারক গ্রুপের সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বাণিজ্য উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে-কয়লা আমদানিকারক গ্রুপের সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন

বাণিজ্য উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে-কয়লা আমদানিকারক গ্রুপের সভা

ছবি: নিজস্ব


সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরের লামাবাজারে একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্য ও দেশের উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। সিলেট কয়লা আমদানিকারক গ্রুপকে ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ব্যবসা ক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও অফিস সচিব গুরুপদ দেব মোহিতের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গ্রুপের সহসভাপতি মো. জাহাঙ্গীর মিয়া।
গ্রুপের ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন। ২০২২-২৩ সালের অডিটকৃত হিসাব ও ২০২৪-২০২৫ সালের গ্রুপের সম্ভাব্য বাজেট পেশ করেন গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল হামিদ, সৈয়দ আহমদ, মনসুর চৌধুরী, মো. শাহীন চৌধুরী, মো. নাসির উদ্দিন, সারোয়ার হোসেন ছেদু, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী, মো. রিয়াজ উদ্দীন।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সরকার, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. সেলিম আহমদ, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, আব্দুল আহাদ, মো. মনিরুল হক, মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ প্রমুখ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের