কুলাউড়ায় ট্রেনে কা টা পড়ে অ জ্ঞা ত ব্যক্তির মৃ ত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কা টা পড়ে অ জ্ঞা ত ব্যক্তির মৃ ত্যু

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৪:১৬:৩৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কা টা পড়ে অ জ্ঞা ত ব্যক্তির মৃ ত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে (৩৫) এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুপুর ১২টার পর কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় ট্রেনটি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তিনি মারা যান।ওসি আরও বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ: