জকিগঞ্জের ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম মাসিক সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জকিগঞ্জের ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম মাসিক সভা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৭:১৬:১৬ পূর্বাহ্ন

 জকিগঞ্জের ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম মাসিক সভা

ছবি : নিজস্ব


জকিগঞ্জে ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম মাসিক সভা রবিবার সকাল ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিবর্গ। সভায় উপজেলা পরিষদের প্যালেন গঠিত হয়। জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের প্রস্তাবে ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর সমর্থনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানবৃন্দের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরকে নির্বাচন করা হয়।

সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফলতির জন্য ২ দফা বন্যার বন্যায় দুর্গতির ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। তাছাড়া জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার সহ বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা সমুহের দ্রুত সংস্কারের তাগিদ দেন। সভায় জকিগঞ্জের আলোচিত স্কুলছাত্র মুসরাফ হত্যাকান্ডের মামলার দীর্ঘসূত্রতা নিয়ে জড়িতদের দ্রুত শান্তির দাবী জানান। তাছাড়া জকিগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা গন্ডারগড় ও দাসগ্রামে রাস্তা নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা স্থান পায়। তাছাড়া জকিগঞ্জের ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভূমিতে জবরদখল নিয়েও আলোচনা হয়। একই স্থানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধমুলক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তার, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, সমবায় কর্মকর্তা ফখর উদ্দীন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া, জাইকার প্রতিনিধি ফেরদৌস জামান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শিহাব উদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের