সিলেটে ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে মা ছেলে নি হ ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেটে ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে মা ছেলে নি হ ত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৭:৪৫:৫৪ পূর্বাহ্ন

সিলেটে ট্রাক-অটোরিকশা সং ঘ র্ষে মা ছেলে নি হ ত

ছবি : নিজস্ব


সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, একই পরিবারের নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার, (২৫) ও ছেলে  আব্দুল্লাহ (৭)। আহতরা হলেন, কামারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার (২৮), বাকি দুজনের পরিচয় জানা যায়নি। 

সুত্রে জানা গেছে,  রবিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে আসছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ছেলে দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা জব্দ করে থানায় আনার ব্যবস্থা করেছি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের