ছবি : নিজস্ব
গোয়াইনঘাটে ১১৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একজনকে আটক করেছে পুুলিশ। শনিবার রাতে জাফলং চৈলাখেল ৮মখন্ড ক্লাব সংলগ্ন পিয়াইন নদী দিয়ে পাচারকালে এই চিনির চালান আটক করা হয়েছে। আটককৃত আকবর আলী উপজেলার আলীরগাও ইউনিয়নের তিতকুল্লি গ্রামের আতাউর রহমান আতা ছেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ৩০ জুন বেলা সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফলং পিয়াইন নদীর চৈলাখেল থেকে ১১৫ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রবনতাহ্রাসে থানা পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে।
এ ঘটনায় ধৃত একজনসহ আরও গং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধ দমনে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। যে কোন মুল্যে অপরাধমুক্ত থানা এলাকা গড়ে তুলতে আমরা মাঠ আছি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




