মৌলভীবাজারে স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজারে স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৮:১২:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে স্বামীর হাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার  কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার (২২)  শারমিন আক্তারকে তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে আসেন স্বামী শাকিল মিয়া। স্ত্রী না যাওয়ায় গলায় ওড়না পেছিয়ে মারধরের এক পর্যায়ে শারমিন মারা যান। এ ঘটনায় শাকিলকে আটক করেছে পুলিশ।

জানা যায়, কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিলের সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের পশ্চিম কালাইকুনা গ্রামরে মৃত কলিম মিয়ার মেয়ে শারমিন আক্তারের।  তাদের ২ বছরের এক সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন থেকে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে শারমিন ঈদের আগে থেইে বাবার বাড়ি অবস্থান করছিলে।

রবিবার সকালে শাকিল মিয়া স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। কিন্তু স্ত্রী না আসায় তাকে মারধর শুরু করেন। এসময় গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান শাকিল মিয়া। এসময় নিহতের মা বাড়িতে ছিলেন না। দুপুর ১টার সময় তিনি খবর পেয়ে বাড়িতে এসে তার মেয়েকে মৃত দেখতে পান। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, তিন বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। মেয়েটি বাবার বাড়িতেই থাকতো। তাকে শ্বাসরোধ কওে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন
জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক
নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক
১৫ কার্যদিবসেই ভূমি ছাড়পত্র ও নকশার অনুমোদন দিচ্ছে সিউক
বিচারহীনতায় বেপ/রোয়া ইন্টার্ন চিকিৎসকরা
মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন
আজও চলছে শ্রমিক বিক্ষো/ভ
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ
শুধু পাসের হার নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য: এমপি এমরান
দেশের স্থিতিশীলতা ন/ষ্টে ভেতরে-বাইরে থেকে অ/পপ্রচার চালানো হচ্ছে: রিজভী