ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) মার্কেটের ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে শেখ আলী আহমদকে সভাপতি এবং নানু মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি আব্দুল মুকিত, সহসাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং কোষাধ্যক্ষ জাকির হুসাইন (রাজু)।
নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন-ইবরাহীম আলী, জামাল হোসাইন, নোহেল আমিন ভুঁইয়া, সোহেল মিয়া, তহুর উদ্দিন ও জহিরুল হক জহির।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




