হা ম লা কারীদের গ্রে প্তা র না করলে কঠোর কর্মসূচি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

হা ম লা কারীদের গ্রে প্তা র না করলে কঠোর কর্মসূচি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৭:৪৬:৩৪ পূর্বাহ্ন

হা ম লা কারীদের গ্রে প্তা র না করলে কঠোর কর্মসূচি

ছবি: নিজস্ব


সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরকারীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন ৫৬ জন ওয়ার্ড কাউন্সিলর ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা। 

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সব কাউন্সিলর কার্যালয় ও নগর ভবনে একযোগে একঘণ্টা কর্মবিরতি পালনকালে তারা এই ঘোষণা দেন। 

যুক্তরাজ্যে সফররত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশায় রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরভবনসহ সকল ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নগরভবন প্রাঙ্গণে ভারপ্রাপ্ত মেয়রসহ সকল কর্মকর্তা-কর্মচারিগণ অবস্থান গ্রহণ করেন। 

নগরভবনে পেনডাউন কর্মসূচি পালনকালে ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নম্বর ওয়ার্ডের জনগণ টানা ৫ বার আজাদুর রহমান আজাদকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তিনি সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার রাতে তার বাসভবনে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার প্রতিবাদে আমরা তিনদিনের কর্মসূচি পালন করছি। এরই মধ্যে ৪ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান তিনদিনের কর্মসূচির মধ্যেই বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের জোর দাবি জানান তিনি।

তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার বেলা ২টায় টিলাগড় মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও যুবলীগ নেতা শমসের আলী সারো বাসায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজাদুর রহমান ও সারো শুক্রবার রাতে শাহপরাণ (রহ.) থানায় অভিযোগ দাখিলের পর শনিবার মামলা নথিভুক্ত করে পুলিশ। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

কাউন্সিলর আজাদের দায়েরকৃত মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। তারা হচ্ছেন, কল্যাণপুরের মৃত শেখ মখন মিয়ার ছেলে শেখ নজরুল ইসলাম বিজয় (৩০), আলম মিয়ার ছেলে সুহেল (৩২), শেখ কবির উরফে সম্রাট কবিরের ছেলে রাব্বি (২২) ও শেখ রুহিত (২০), মো. মান্নান মিয়ার ছেলে তারেক আহমদ (৩১), শাপলাবাগের সাজ্জাদ মিয়ার ছেলে ছামাদ আহমদ (২২), আব্দুর রহিম মল্লিকের ছেলে ফুজায়েল মল্লিক (২০), মিনহাজের ছেলে ইয়াকীন (২০), নাসির (২৩), মহিন মিয়ার ছেলে মুছা খান তপু (২১), কুশিঘাটের বাছিরের ছেলে শাওন (২৩), ভাটাটিকরের আমিন উদ্দিনের ছেলে রিয়াজুল, মোহাম্মদপুরের মৃত মো. জামাল উদ্দিনের ছেলে মো. রাহেল উদ্দিন রাবেল, জসিম মিয়ার ছেলে বোরহান (২৫)। পুলিশ শুক্রবার ১ নম্বর আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে শেখ নজরুল ইসলাম বিজয়, রাহেল উদ্দিন রাবেল, তারেক আহমদ ও ফুজায়েল মল্লিক।

মহানগর যুবলীগের সদস্য শমসের আলী সারো তার অভিযোগে ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করেছেন। যাদের অধিকাংশের নাম আজাদের দায়েরকৃত মামলায়ও আছে। সারোর দায়েরকৃত মামলায় আসামিরা হচ্ছেন, শেখ নজরুল ইসলাম বিজয় (৩০), ছামাদ আহমদ (২২), রাব্বি (২২), রিয়াজুল (২৪), ফুজায়েল মল্লিক (২০), ইয়াকীন (২০), সুহেল (৩২), বোরহান (২৫), নাসির (২৩), মো. রাহেল উদ্দিন রাবেল (৩২), তারেক আহমদ (৩১), মুছা খান তপু (২১), শাওন (২৩), শেখ রুহিত (২০), হারুনুর ইসলাম (২০), সাব্বির (২১), সাইফুল ইসলাম ছফু (৩৭)। আসামিদের মধ্যে বিজয়, ফুজায়েল, রাবেল, তারেককে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। আর হারুনুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুটি মামলায় গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতে প্রেরণ করেছে শাহপরাণ থানা পুলিশ। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের