গ্যাস ও কাজের সুযোগ পাচ্ছেন না গোলাপগঞ্জবাসী, আন্দোলনের ডাক স্থানীয়দের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

গ্যাস ও কাজের সুযোগ পাচ্ছেন না গোলাপগঞ্জবাসী, আন্দোলনের ডাক স্থানীয়দের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৭:৫০:০১ পূর্বাহ্ন

গ্যাস ও কাজের সুযোগ পাচ্ছেন না গোলাপগঞ্জবাসী, আন্দোলনের ডাক স্থানীয়দের

ছবি: সংগৃহীত


সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে তেল-গ্যাস সরবরাহ হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করলেও সেই গোলাপগঞ্জ উপজেলার ৭৫ ভাগ মানুষই গ্যাস সুবিধা ধেকে বঞ্চিত। অপরদিকে, বাইরের এলাকার মানুষরা কাজের সুযোগ পেলেও যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় লোকজন কাজ পাচ্ছেন না গোলাপগঞ্জের গ্যাস ফিল্ডে। আবার তেল-গ্যাস উত্তোলনের কারণে পানির স্তর নেমে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্যাসফিল্ড সংলগ্ন এলাকার মানুষরা। কিন্তু প্রতিকার পাচ্ছেন না তারা। সেই ক্ষোভগুলোই এখন আন্দোলনে রূপ নিয়েছে। 

রোববার সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন গোলাপগঞ্জ উপজেলা জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, গোলাপগঞ্জ থেকে উত্তোলিত গ্যাস সারা দেশে সরবরাহ হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। নতুন করে যে কূপ থেকে গ্যাস মিলছে সেখান থেকে প্রতিদিন আরও ১৬২০ কোটি টাকার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। কিন্তু এর কোনো সুফলই পাচ্ছেন না গোলাপগঞ্জবাসী। দীর্ঘদিন থেকে গ্যাস সংযোগের দাবি জানিয়ে আসলেও ৭৫ ভাগ মানুষই গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় স্থানীয়দের গ্যাসের চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গোলাপগঞ্জের গ্যাস ফিল্ডে বাইরের লোকেরা কাজ পেলেও স্থানীয়রা অবহেলার শিকার হচ্ছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়দের বঞ্চিত করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অস্থানীয়দের নিয়োগ বাতিল করে স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিনিয়ত তেল-গ্যাস উত্তোলনের কারণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সাধারণ নলকূপ দিয়ে এখন আর পানি উঠছে না। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো উদ্যো্গ নিচ্ছেন না। সংবাদ সম্মেলনে পর্যাপ্ত পরিমাণে গভীর নলকূপ স্থাপনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান, ২ জুলাই উপজেলার হাট-বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ ও গণসংযোগ, ৬ ও ৭ জুলাই উপজেলাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার এবং ৮ জুলাই গোলাপগঞ্জ গ্যাস প্ল্যান্ট ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহজাহান, নাজিম উদ্দিন, সদস্য সচিব আবদুল লতিফ খান, পৌর কাউন্সিলর ফারুক আলী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহির উদ্দিন, মাসুদুর রহামন চৌধুরী, প্রিন্স বাহার আহমদ চৌধুরী।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের