কুলাউড়ায় গ্রেফতার ৯ জঙ্গি রিমান্ডে, দুই আসামি কারাগারে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ AM

কুলাউড়ায় গ্রেফতার ৯ জঙ্গি রিমান্ডে, দুই আসামি কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ১০:০৮:০৯ AM

কুলাউড়ায় গ্রেফতার ৯ জঙ্গি রিমান্ডে, দুই আসামি কারাগারে

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার ‘ইমাম মাহমুদের কাফেলা’ নয় সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন। এদের মধ্যে আসামি ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। বাকিদের মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন শাপলা ও মেঘলা আক্তার। এর মধ্যে আসামি শাপলার দুগ্ধপোষ্য দেড় বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে এবং আসামি মেঘলার দুগ্ধপোষ্য এক বছর বয়সী মেয়েসহ হাজতে পাঠানো হয়।

রোববার (১৩ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নয় আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন।

অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত নয় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন