সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৮:২৩:০৮ পূর্বাহ্ন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত


সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের আটকিয়ারী এলাকায় প্রাইভেট কার ও দাড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান সোমবার বিকাল ৬টার দিকে প্রবল বৃষ্টির সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো গ ১১-২৩৫৩ নং একটি প্রাইভেট কার এয়ারপোর্ট থানাধীন আটকিয়ারী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত চালক সহ সামনের সিটে বসে থাকা এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা সঙ্গীয় তিনজনও গুরুতর আহত হন। উপস্থিত সময়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিহত ও আহতদের ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

এয়ারপোর্ট থানার ওসি নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তৎক্ষনাৎ স্থানীয়রা ৫জনকে উদ্ধার করে মেডিক্যালে পাঠিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে জানতে পারলাম দুই জন নিহত হয়েছেন। আমাদের একটি টিম মেডিক্যাল যাচ্ছে। এখনো কারো পরিচয় পাওয়া যায় নাই।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের