কানাইঘাটে বন্যা প্রত্যন্ত জনপদ তলিয়ে গেছে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

কানাইঘাটে বন্যা প্রত্যন্ত জনপদ তলিয়ে গেছে

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:২৩:০৩ পূর্বাহ্ন

কানাইঘাটে বন্যা প্রত্যন্ত জনপদ তলিয়ে গেছে

ছবি: নিজস্ব


উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে তৃতীয় দফায় সিলেটের কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 

গতকাল সোমবার সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কানাইঘাট সুরমা ও লোভা নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকে। যার কারনে গত দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুরমা ডাইকের অন্তত ১৮টি ভাঙন দিয়ে তীব্র গতিতে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে। পর পর বন্যায় ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ছুটছে। 

রোববার রাতে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিকেল ২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বন্যার পানিতে তলিয়ে গেছে বাজারের গলিপথ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকেছে। সুরমা ডাইকের ভাঙন দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় গ্রামগঞ্জের রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারতের মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেওয়ায় সিলেট অঞ্চলে আবারো বন্যা হতে পারে এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল। 

রোববার রাত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এ নিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি বন্যা দেখা দিলে প্রত্যন্ত অঞ্চলের লোকজনদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দেন। সোমবার সকাল থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে দ্রুত বেগে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কানাইঘাটে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন মানুষজন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের