সিলেট জেলা পরিষদে শত কোটি টাকার বাজেট অনুমোদন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সিলেট জেলা পরিষদে শত কোটি টাকার বাজেট অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:৩১:৫৯ পূর্বাহ্ন

সিলেট জেলা পরিষদে শত কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি: নিজস্ব


সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের জন্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এজন্যে জনগণের প্রত্যাশা পূরণে আমাদেরকে সবসময় নিবেদিত-নিষ্ঠাবান হতে হবে। এই দৃষ্টিভঙ্গীকে সামনে রেখেই জেলা পরিষদ সিলেটের বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে ‘শেখ হাসিনার মুলনীতি, গ্রাম-শহরের উন্নতি’।
জেলা পরিষদ সিলেট-এর ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট অনুমোদনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সিলেটের আওতাভুক্ত গ্রাম ও শহরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে একশ কোটি দশ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়।
বাজেট অনুমোদন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, সাধারণ সদস্য মো. মোছাদ্দিক আহমদ, নাহিদ হাসান চৌধুরী, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হামিদ, ফয়জুল ইসলাম (ফয়সল), মোহাম্মদ খছরুল হক, সুবাস দাস, আপ্তাব আলী কালা মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, তামান্না আক্তার হেনা, মনিজা বেগম প্রমুখ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের