জকিগঞ্জে নি খোঁ জ স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

জকিগঞ্জে নি খোঁ জ স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ২

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:৩৫:৪০ পূর্বাহ্ন

জকিগঞ্জে নি খোঁ জ স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ২

ছবি: সংগৃহীত


সিলেট জেলা জকিগঞ্জ উপজেলার জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজের এক ছাত্রী নিখেঁাজের একদিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) ইয়াহিয়া আল মামুনের সার্বিক তত্বাবধান ও তৎপরতায় ও জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকান্ত চৌধুরীর নির্দেশনায় পুলিশি তৎপরতায় সোমবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সোনালোহা এলাকা থেকে নিখেঁাজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

অপহরণকারীদের একজন হলো সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা জুনগঁাও এলাকার মৃত. হাসেম আলীর ছেলে ফরহাদ হোসেন (২১) ও আরেকজন মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার সোনালোহা এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে জুয়েল আহমদকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। 

জানা যায়, রোববার জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজে স্কুল ছুটি শেষ বাড়ি ফেরার পথে উপজেলার রতনগঞ্জ বাজারে থেকে নিখেঁাজ হয়। বিকেলে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খেঁাজ নিয়ে পাওয়া না যাওয়ায় নিখেঁাজ স্কুল ছাত্রীর পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। সেই সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন পুলিশের পৃথক টিম ভিত্তিক তৎপরতায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়। 

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক সুমন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই স্কুল ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিখেঁাজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। আর কেউ জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের