বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে জন্য ৪২ কোটি টাকা বরাদ্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে জন্য ৪২ কোটি টাকা বরাদ্দ

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:৪১:৪৪ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে জন্য ৪২ কোটি টাকা বরাদ্দ

ছবি: নিজস্ব


দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সড়ক ও জনপথের পক্ষ থেকে ৪২ কোটি ৫১ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

সম্প্রতি দু’দফা বন্যায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে ও পিচ উঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে মহান জাতীয় সংসদে উত্থাপন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাংসদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। 

জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সড়ক ও জনপথের পক্ষ থেকে গত রোববার এক পত্রের মাধ্যমে প্রায় সাড়ে ৪২ কোটি বরাদ্দ দেয়া হয়েছে। অর্থ বরাদ্দের বিষয়টি স্বীকার করে সাংসদ হুছামুদ্দীন চৌধুরী বলেন, দু’দফা বন্যায় তার নির্বাচনী আসন কানাইঘাট ও জকিগঞ্জে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও সুরমা, কুশিয়ারা ডাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের উন্নয়ন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কসহ অন্যান্য গ্রামীণ অঞ্চলের প্রধান প্রধান রাস্তার মেরামত কাজ দ্রুত শুরু করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ জাতীয় সংসদে বার বার এ নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের