গোয়াইনঘাটে বন্যায় ১৫১টি গ্রাম প্লাবিত আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ১৫১টি গ্রাম প্লাবিত আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:১৬:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ১৫১টি গ্রাম প্লাবিত আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত ১৫১ টি গ্রাম, হাজার হাজার মানুষ পানি বন্দী। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে নদ-নদীর পানি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্ধার কাজ, আশ্রয় কেন্দ্রে ছুটে চলেছে মানুষজন। দফায় দফায় বন্যা সৃষ্টি হওয়ায় আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের লোকজন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ২৪৫ বর্গ কিঃমিঃ এলাকা এবং ১৫১টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ১৫০০ হেক্টর কৃষি জমি নিমজ্জিত।

বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়নে

পানিবন্দি পরিবার সংখ্যা: ১৯,৭৫০ টি ও

ক্ষতিগ্রস্থ লোক সংখ্যা: ৯৮,৬০০ জন।

এ পর্যন্ত ৫৬ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে তিনটি আশ্রয় কেন্দ্রে ৮১টি পরিবার ও ২৯টি গবাদিপশু আশ্রিত হয়েছে।

সারী গোয়াইন ও পিয়াইন নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে।

 এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোট ৪৭টি নৌকা মাঝিসহ প্রস্তুত রয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযোগে কাজ করবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে আগে থেকেই সতর্ক থাকার অনুরোধ করছি। এছাড়া যে সকল ঘর বাড়িতে বন্যার পানি ঢুকার সম্ভাবনা রয়েছে তাদেরকে সময় নষ্ট না করে এখনই নিরাপদ আশ্রয়ে তথা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযোগে কাজ করবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের