জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল মঙ্গলবার সকাল থেকে কমছে পানি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল মঙ্গলবার সকাল থেকে কমছে পানি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:১৯:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল মঙ্গলবার সকাল থেকে কমছে পানি

ছবি: নিজস্ব


উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বর্ষণে সোমবার জৈন্তাপুর উপজেলায় সার্বিক বন্যা অবনতি দেখা দেয়। ওদিন সকাল হতে পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকলে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল থেকে উপজেলার সারী নদীর পানি বিপদসীমার ০.৯৫ সেন্টিমিটার নিচে অতিবাহিত হলেও দুপুর নাগাত তা বেড়ে বিপদসীমার একেবারে কাছাকাছি চলে আসে।

তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি পাত কিছুটা কমে এলে উপজেলার নদনদীর পানি কিছুটা কমতে শুরু করে। বর্তমানে জৈন্তাপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল বলে জানায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার সিলেট পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সকাল ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার সারী নদীর পানি বিপদসীমার ১২.৩২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এই নদীর সর্বোচ্চ বিপদসীমা ১২.৩৫ সেন্টিমিটার। বৃষ্টিপাত কমে এলে উপজেলার নদীর পানি কমা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তারা।

এদিকে বৃষ্টির পরিমান কমে এলেও বন্যার পানি খুব ধীরগতিতে নামছে। এখোনোও উপজেলার তিনটি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বন্যার সতর্কতার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিলার আশপাশে থাকা মানুষদের বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে সতর্ক করা হচ্ছে। গত মে মাস থেকে বর্ষাকাল আসার পূর্বেই উপজেলার সকল পাহাড়টিলা ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশানা উড়িয়ে রাখা হয়েছে। এ ছাড়াও বর্তমান বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। সেই সাথে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের