জৈন্তাপুরে গরু চু রি র ঘটনায় চারজনকে আ ট ক করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুরে গরু চু রি র ঘটনায় চারজনকে আ ট ক করেছে পুলিশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০১:৪৯:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গরু চু রি র ঘটনায় চারজনকে আ ট ক করেছে পুলিশ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে গরু চুরির ঘটনায় চারজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন শাহীন মিয়া ওরফে শিবলু(৫০), সে গোলাপগঞ্জ উপজেলার কালিডর চন্দরপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে। অপর আসামি জাকির হোসেন ওরফে মিলন (৪০), সে শায়েস্তাগন্জ উপজেলার বাখরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

অপর দুই আসামী হলেন, রাজন আহমেদ (৩০), সে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূর্বপাড় গ্রামের সমজ উদ্দিন প্রকাশ মটন মিয়ার ছেলে এবং মন্তর মিয়া (৪৪), সে জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের মৃত শপির আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে ২রা জুন উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত কহাইগড় ১ম খন্ড সাকিনের হাসিম মার্কেটের পূর্ব পাশে অবস্হিত বদরুল আলমের (২৭) এর গরুর ফার্ম হতে গভীররাতে একসাথে ছয়টি গরু চুরি হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৮৮ হাজার টাকার মত। 

ওইদিন চুরির ঘটনার পর গরুর মালিক বদরুল আলম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অজ্ঞাত নামীয়দের আসামি করে মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর চুরি হওয়া গরু উদ্ধার  ও চোরদের গ্রেফতারে অভিযানে নামে মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২রা জুলাই) ভোর সাড়ে চার ঘটিকায় হরিপুর বাজারে অভিযান চালায় পুলিশ। 

এ সময় পুলিশের অভিযানে হরিপুরের তাড়ুহাটি এলাকা থেকে  তিন আসামি আটকের পর চিকনাগোল বাজার থেকে মন্তর মিয়াকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার আসামি গরু চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, আটককৃত চার আসামিদের পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের