নানা সমস্যায় জ র্জ রি ত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নানা সমস্যায় জ র্জ রি ত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৬:৫৫:২৮ পূর্বাহ্ন

নানা সমস্যায় জ র্জ রি ত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি : নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মী, চিকিৎসকসহ বিভিন্ন বিভাগে লোকবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নেই নিরাপত্তাকর্মী, খসে পড়ছে ভবনেরপলেস্তারা।২০১৩ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বারান্দায় পানের পিক, পরিত্যক্ত প্লাস্টিক ও ছেঁড়া কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খসে পড়ছে ভবনেরপলেস্তারা, মহিলা ওয়ার্ড কিছুটা অপরিচ্ছন্ন। তাদের ব্যবহৃত ৫০টির মধ্যেই ৩০টি বেডই রয়েছে জরাজীর্ণ। শৌচাগারগুলোর অবস্থা শোচনীয়। পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারার বিষয়ে হাসপাতাল কতৃর্পক্ষের ভাষ্য হচ্ছে, এমএলএসএসের চারটি ও ঝাড়ুদারের পাঁচটি করে পদের বিপরীতে মাত্র একটি করে ৪ টি পদ শূন্য রয়েছে। যদিও ও আউট সোর্সিং এ কিছু লোক কাজ করছেন। বিশেষ করে বর্তমানে বন্যা, বিষ্টি হওয়াতে মানুষ পায়ে ময়লা জুতা নিয়ে হাসপাতালে ডুকলে টাইলস এ ময়লা লেগে যায়।

এদিকে হাসপাতালে চিকিৎসকা সেবা নিয়মিত হচ্ছে, প্রতিদিন সাতশত লোক চিকিৎসা সেবা নিচ্ছেন, হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম ইনজেকশন পর্যাপ্ত পরিমান রয়েছে বলে জানান চিকিৎসক।

উপজেলা স্বাস্থ‌্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন জানান, এখানে ৫০ শয্যার প্রশাসনিক কাযর্ক্রম শুরু হয়েছে। তবে ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চতুর্থ শ্রেণির ৫ টি পদের বিপরীতে ৪ টি পদই শূন্য রয়েছে, যার ফলে হাসপাতালের পরিষ্কার পরিচন্নের একটু ব্যাঘাত ঘঠছে, এছাড়া নিরাপত্তাকর্মী না থাকায় অনেক সময় মারামারি করার রুগি আসলে হাসপাতালে মারামারি শুরু করে দেন একজন নিরাপত্তাকর্মী হলে সেটার একটা ব্যবস্থা করা যেত। এছাড়া রয়েছে চিকিৎসক সংকট। তৃতীয় শ্রেণির ৯৬টি পদের মধ্যে ২৬টি পদই শূন্য। চারটি মিডওয়াইফারি পদের বিপরীতে একটি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ১৫২টি অনুমোদিত পদের বিপরীতে ৪৫টি পদই শূন্য রয়েছে।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সভাপতি আব্দুল জলিল জানান, চিকিৎসা সেবার মান ভালো করতে হলে লোকবল সংকট দূর করতে হবে। তিনি উপজেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে কতৃর্পক্ষের দৃষ্টি আকষর্ণ করেন।

উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহনিুর ইসলাম জানান, হাসপাতালের লোকবল সংকটের কারণে আশানুরূপ সেবা প্রদান করতে পারছি না। তবে সেবা দানে আমরা খুবই আন্তরিক। এ ব্যাপারে সিলেট জেলা সিভিল সাজর্ন ডাক্তার মনিশর চৌধুরী জানান, পরিছন্নতাকর্মী আউট সোর্সে কাজ করতেছে, হাসপাতালে মুল কারন হল মানুষকে সচেতন করতে হবে, হাসপাতালে রুগীরা নিচে সচেতন হলে পরিষ্কার এমনিতেই হবে, হাসপাতালকে নিজের বাড়ির মত মনে করলে পরিষ্কার হবে।

কারন মানুষ অনেক সময় পরিষ্কার করার পর আবার ময়লা নির্দিষ্ট জায়গায় না ফেলে টাইলসের উপর ফেলে দেন। তাই সবাইকে সচেতন হলে হাসপাতালে পরিষ্কার থাকবে। খুব শিগগিরই গোলাপগঞ্জ হাসপাতালের শূন্য পদগুলোতে ডাক্তার নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ জুলাই এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী হাসপাতালের উন্নয়ন কাযর্ক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তী সরকার পরিবতর্ন হলে উন্নয়ন কাযর্ক্রম আর হয়নি। তখন সরকারী এ হাসপাতালের উন্নয়ন কাযর্ক্রম অনিশ্চিত হয়ে পড়লে এতে গুরুত্ব দেন সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের বতর্মান এমপি নুরুল ইসলাম নাহিদ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের